এডভোকেট রহমত আলীর মৃত্যুতে টেলিযোগাযোগ মন্ত্রীর শোক

১৬ ফেব্রুয়ারি, ২০২০ ১২:১২  
বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, সাবেক মন্ত্রী ও গাজীপুর ৩ আসনের সাবেক সংসদ সদস্য এডভোকেট রহমত আলীর মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার। মন্ত্রী আজ রবিবার এক শোক বার্তায় বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি এবং স্থানীয় উন্নয়নে মরহুম রহমত আলীর অবদান গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। তিনি বলেন, তাঁর মৃত্যুতে দেশ একজন বিশিষ্ট রাজনীতিককে হারাল। তাঁর শূন্যতা পূরণ হবার নয়। মন্ত্রী মরহুমের বিদেহী অত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। রবিবার সকাল ৭টা ৩৫ মিনিটে ঢাকার স্কয়ার হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় সাবেক মন্ত্রী, আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও গাজীপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট রহমত আলী মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।